১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে করোনা আক্রান্ত বেড়ে ৪৮

  • Update Time : ০৫:৪৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার (১০ জুলাই) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ দু’জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা হলেন উপজেলার তাজপুর ইউপির ভাড়েরা (মাধবপুর) গ্রামের কাছিম আলীর ছেলে সুরুজ আলী (৬০) ও দয়ামীর ইউপির ঘোষগাঁওয়ের খোয়াজ আলীর স্ত্রী আমিরুন্নেছা (৬৬)।

এরমধ্যে সুরুজ আলী সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে বুধবার (৮ জুলাই) মৃত্যু বরণ করলে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার রিপোট পজেটিভ আসে। অপর আক্রান্ত আমিরুন্নেছা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

নতুন দুইজন নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে করোনা আক্রান্ত বেড়ে ৪৮

Update Time : ০৫:৪৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০