ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টার’র দোয়া মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ অক্টোবর শুক্রবার ওসমানি নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপন গ্রামের কলঘর বাজারে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক
ও সিনিয়র শিক্ষক মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে এবং শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের সপ্তম শ্রেণীর ছাত্র রাকিব আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করে কোচিং সেন্টারের দশম শ্রেণীর ছাত্রী শাহিনা আক্তার সুবর্ণা।
অনুষ্ঠান বক্তব্য রাখেন, কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসান, কোচিং সেন্টারের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক অনিক দেব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স
কোচিং সেন্টার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, কনফিডেন্স কোচিং সেন্টার শিক্ষা নিয়ে বাণিজ্য করে না, মানুষের মেধাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে চায় না। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে উজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এ প্রতিষ্ঠানটি মূলত কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ কম্প্রোমাইজ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান। বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মসজিদের ইমাম হাফিজ মাও: আব্দুল হাইয়ের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি



















