ওসমানীনগরে ইউপি নির্বাচনে আ.লীগ ৫, বিদ্রোহী ২, স্বতন্ত্র জয়ী ১
- Update Time : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার (৩১ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একটানা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটগ্রহণ সম্পন্ন হয়। উপজেলার উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন। তিনি টানা দ্বিতীয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। সাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহেদ আহমেদ মুছা নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন। পশ্চিম পৈলনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রাব্বানী চৌধুরী সুমন জয়লাভ করেছেন। আনারস প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেন। বুরুঙ্গাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখলাকুর রহমান নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন। গোয়ালাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পীর মজনু মিয়া নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন। তাজপুর ইউনিয়নে জয়লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী অরুণোদয় পাল ঝলক। আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। উপজেলার দয়ামীর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা এস.এটি.এম ফখর উদ্দিন জয়লাভ করেছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেন। উছমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওয়ালী উল্লাহ বদরুল নৌকা প্রতীকে বিজয় লাভ করেছেন।




























