০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ যানচলাচলে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- Update Time : ০২:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহীন মিয়া চৌধুরী :: সিলেটের ওসমানীনগরে অবৈধ যানচলাচলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ( সোমবার) বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের ওসমানীনগর থানা সংলগ্ন ইলাশপুর নামকস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্যেট মো. আনিছুর রহমান উক্ত অভিযান পরিচালনা করেন। এসময় ফিটনেছ,লাইসেন্স ও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ২ টি সিএনজি (অটোরিস্ক্রা), ২ টি মাইক্রোবাস ও ২টি মিনি বাসসহ মোট ৬টি গাড়ি থেকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ সনের ১৪০,১৩৮,১৫১ ও ১৩৯ ধারা মোতাবেক নগদ ১৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগরের ট্রাফিক ইনচার্জ ওবায়েদুর রহমান ও অফিস সহকারী প্রভাংশু শেখর দাস, মোশফিকুর রহমান জুলফিকার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।






















