০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে ‘অধ্যক্ষ’ হত্যায় সহকারি অধ্যাপক গ্রেফতার

  • Update Time : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যার আরেক আসামী একই মাদরাসার সহকারী অধ্যাপক আহমদ আলী হেলালীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় উপজেলার গোয়ালাবাজার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে  গ্রেফতার করা হয়। হেলালী সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানসীর কাপন গ্রামের মৃত আসদ্দর আলীর পুত্র।

থানা সুত্রে জানা যায়, অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২৫ ফেব্রুয়ারি মামলার প্রধান আসামী ঐ মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেয়া জবানবন্দির ভিত্তিতে মাদাসার সহকারী অধ্যাপক আহমদ আলী হেলালীকে গতকাল শনিবার গ্রেফতার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে ‘অধ্যক্ষ’ হত্যায় সহকারি অধ্যাপক গ্রেফতার

Update Time : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯