ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার: ২ জনের মৃত্যু
- Update Time : ০১:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে নেয়ার মৃত্যুবরণ করেছেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ৬ দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন। জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


























