ওসমানীনগরের অসহায় ৫ পরিবারকে নতুন ঘর দেবে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট
- Update Time : ১০:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অসহায় ৫টি পরিবারের মধ্যে নতুন বসত ঘরের চাবি হস্তান্তর করা হবে।
আগামী শনিবার (২০ এপ্রিল) বিকেল দুইটায় দয়ামীর সদরুননেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে পরিবারগুলোর কাছে ঘরের চাবি হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।
এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ট্রাস্টের নেতৃবৃন্দ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে সর্বস্তরের লোকজনকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ট্রাস্টের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক বদরুল হোসাইন চৌধুরী জুনা। এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের সভাপতি মো: আব্দুল কালাম, কোষাধক্ষ্য তহুর আলী, সাংগঠনিক সম্পাদক আবুল ফযেজ, কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ, সিলেট ক্রীড়া লেখক সমিতির সিলেটের সভাপতি মান্না চৌধুরী, প্রধান শিক্ষক সন্তোষ দেব।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের স্লোগান, অসহায় মানুষের মুখে হাসি দান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশ মাতৃকার টানে ২০১৪ সালে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে গঠন করা হয় দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট। শুরুতে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বিগত পাঁচ বছরে এর সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিকের বেশি। ট্রাস্ট গঠনের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে বন্যাদুর্গতদের সহায়তা প্রদান, রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি খৎনা কাযক্রম, ফ্রি চক্ষু শিবির, গরিব অসহায় মানুষদের বসত ঘর দালান কোঠায় রুপান্তর করাসহ দয়ামীর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে আমরা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে দয়ামীর ইউনিয়নে ৫টি অসহায় পরিবারের বসতঘর পাকাকরণের কাজ সম্পূন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বসত ঘরের চাবিগুলো হস্তান্তর করা হবে।





























