০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওযুর ফজিলত : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০২:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নামাজ শুরুর আগে ভাই,
পবিত্র হওয়া জরুরি তাই।
ঠান্ডা পানির ছোঁয়ায় যেই,
ফরজ কাজটি করে নিই।
ঝরে পড়ে সব গোনাহ্ কালো,
হৃদয়ে জ্বলে জান্নাতি আলো।
নবীজির সেই মধুর বাণী,
আমরা কি তার খবর জানি?
কিয়ামতের ঐ কঠিন দিনে,
উম্মত তিনি নেবেন চিনে।
ওযুর পানির নূরের ছটায়,
জ্বলবে চেরাগ কপালটায়।
অঙ্গগুলো সেদিন তবে ,
উজ্জ্বল হয়ে শুধুই রবে।
পবিত্রতার এই যে চাবি,
মেটাবে সে জান্নাত দাবি।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ- 01712-745419




























