ওয়াজ মাহফিলের চাঁদা নির্ধারণ নিয়ে সংঘর্ষে আহত- ২০
- Update Time : ১২:২৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রদিবেদক :: ওয়াজ মাহফিলের চাঁদা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রসার মসজিদ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একপক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘঠনা ঘটে।
সংঘর্ষে আহত ইসলাম উদ্দিন (৫৫), জাহাঙ্গীর মিয়া (২৮), মোজাহিদ মিয়া (২৪), সানি মিয়া (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সৌলরী গ্রামের প্রবাসী নজরুল মিয়া এবং মিলন মিয়ার মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার জুম্মার নামাজ শেষে আগামী ১০ ফেব্রুয়ারি সৌলরী এতিমখানা ও মাদ্রসার বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য গ্রামের স্থানীয় মুসল্লীদের কাছে সামর্থ অনুযায়ী মাহফিলের জন্য আর্থিক সহযোগীর কথা বলা হয়। এ সময় প্রবাসী নজরুল মিয়া মসজিদ কমিটির সদস্য হিসেবে সদস্যদের নিজেদের মধ্যে আর্থিক সহযোগিতার পরিমাণ নির্ধারণ করার পর স্থানীয়দের কাছ থেকে সহযোগিতা নেয়ার প্রস্তাব দেন তখন মিলন মিয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটিকাটি শুরু হলে মসজিদের ইমাম উভয়কে বাহিরে বের হয়ে যেতে বলেন।
মসজিদের বাইরে এসে নজরুল মিয়ার ভাতিজা জাহাঙ্গীর এবং মিলন মিয়ার মধ্যে ফের বাক বিতন্ডা বাঁধে। এরই জের ধরে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে মিলন মিয়ার লোকজন নজরুল মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন।



















