০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এ মায়া ভীষণ ভয়ংকর, ভয়ংকর সুন্দর

  • Update Time : ০২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মনজুর আজাদ পাভেল :: 

চিত্র নির্মাতা অনিমেষ আইচ এর সিনেমা “ভয়ংকর সুন্দর” এর গান থেকে নামটা নিয়েছি। ধন্যবাদ অনিমেষ আইচ দাদা।

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি প্রশ্নটা যদি করি তাহলে অনেকেই অনেক উত্তর দিবেন।হয়তো অনেকের অনেক উত্তর এর মাঝে আমার উত্তরটা কতটুকু গ্রহণযোগ্য হবে তা আমি জানি না।আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো “ভালোবাসা” যাকে আমরা LOVE বলি।এখানে স্বার্থের খুব একটা গন্ধ খুঁজে পাওয়া যায় না।এই একটা মাত্র জিনিস পাওয়ার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়, রাজ্য ত্যাগ করে রাজা ভিখারী হয়, দুরন্ত ষাঢ়ের মাথায় লাল কাপড় বেঁধে পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আনে লাল পদ্ম।রোমিও-জুলিয়েট, লাইলী-মজনু, শিরি-ফরহাদ, শাহজাহান-মমতাজ আরো কত উদাহরণ।বড় বড় উপন্যাস, সাহিত্য, লক্ষ লক্ষ পৃষ্ঠা পড়েছি, পড়ছে মানুষ। বিষয় একটাই। ভালোবাসা।তাই আমার কাছে ভালোবাসাটা সবকিছুর উর্ধ্বে ।

আজিজুস সামাদ আজাদ ডন। আপাতমস্তক একজন ভাল মানুষ।বড় মনের মানুষ। একজন রাজনীতিবিদ। আমাদের প্রিয় ডন ভাই।এখন পর্যন্ত উনার বড় পরিচয় উনি আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সন্তান। উনি এমপি, মন্ত্রী তো না, কাউকে মোটা অংকের কোন টাকা পয়সা দিয়েও সাহায্য করেন নি।কিন্তু একেবারে কিছু করেন নি যে তাও না, উনি করেন। একটা জিনিস উনি হৃদয়ের গভীর থেকে করেন সবার জন্য।সেটা হলো সবাই কে পরম মমতায়, পরম ভালোবাসায় বুকে টেনে নেন একদম উনার বাবার মতো করেই।আর এই ভালোবাসা দিয়েই তৃণমূল আওয়ামী লীগই শুধু নয়, সর্বস্তরের মানুষের কাছে হয়ে উঠেছেন সবার প্রিয় ডন ভাই।বাচ্চাদের কোলে নেয়া, তাদের সাথে ছেলে মানুষী মনোভাব নিয়ে কখনো ক্রিকেট, কখনো ফুটবল বা কখনো ব্যাডমিন্টন।বয়স্ক মানুষের সাথে কোলাকুলি, বুকে জড়িয়ে নেয়া।তরুন, যুবকদের সাথে বন্ধুর মতো আড্ডা।এরই নামই তো ভালোবাসা, মায়া।
যখনই এলাকায় উনি যান সবাই সাদরে উনাকে বরণ করে নেয়।ভালোবাসার সর্বত্তোম প্রদর্শনী তারা দেখিয়ে দেয়। তারা বার বারই প্রমান করে আব্দুস সামাদ আজাদ আছেন, উনার হাজার হাজার কর্মীর মাঝে, তাদের ভালোবাসায়।সিলেট বিভাগের সর্বত্র। তারা তাদের প্রিয় ডন ভাই কে নিয়ে স্বপ্ন দেখে, উনার মাঝেই খুঁজে প্রিয় লিডার কে।এ এক কঠিন মায়া।সত্যিকারের ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা।
এ মায়া ভীষণ ভয়ংকর, এ মায়া ভয়ংকর সুন্দর।

লেখক: মোবা: 01716099475

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এ মায়া ভীষণ ভয়ংকর, ভয়ংকর সুন্দর

Update Time : ০২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮