সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জে এবার মেয়েরা পাস করেছে বেশি। জেলায় ২০ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩’শ ৫৪ জন পাস করেছে। এরমধ্যে ৮ হাজার ৯ শ’ ৩৫ জন মেয়ে এবং ৭ হাজার ৪শ’ ১৯ জন ছেলে পাস করেছে। তবে জিপিএ-৫ পেয়েছে ছেলেরা বেশি। ১৩২ জন ছেলে ও ১১৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.মইনুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলায় এ বছর পাশের হার ৮১.৩৮ শতাংশ। ছেলেরা পাস করেছে ৮০.৭২ শতাংশ, মেয়েরা পাস করেছে ৮১.১৩ শতাংশ। সারা জেলায় অকৃতকার্য ৩ হাজার ৭ শত ৪৩ জন।
ফলাফলের দিক থেকে জেলায় এবার প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। স্কুলের সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমান এই তথ্য জানান।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থী’র মধ্যে ২০৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। পাসের হার ৯৭ শতাংশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা বলেন,‘অভিভাবকরা সচেতন হলে ফলাফল আরো ভাল হতো। আমরা ডাকলে অভিভাবকরা আসেন না। নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীদের ২ মাস আমরা পড়াতে পারলে জিপিএ-৫ আরো বেশি হতো।’
ফলাফলের দিক থেকে দ্বিতীয় হয়েছে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪০ জন শিক্ষার্থীর ২৩৫ জন পাস করেছে। পাসের হার ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।
১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফল: সুনামগঞ্জ পাসে এগিয়ে মেয়েরা জিপিএ ৫-এ ছেলেরা
- Update Time : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























