০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এম এ হকের প্রথম জানাজা বিকেল সাড়ে ৫টায় সিলেটে, ২য় জানাজা রাত সাড়ে ৭টায় বালাগঞ্জে
- Update Time : ০২:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একটি সিলেটে আরেকটি গ্রামের বাড়ি বালাগঞ্জে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায়
সিলেট নগরীর মানিকপীড় টিলার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নেওয়া হবে গ্রামের বাড়ি বালাগঞ্জের গহরপুরে। সেখানে রাত সাড়ে ৭টায় ২য় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।





























