০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা
- Update Time : ০৩:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : :দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। উল্লেখ্য, গত বছরও (১৪৪৬ হিজরি/২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।




























