ইলেকটোরাল কলেজের কোনো কোনো সদস্য এরই মধ্যে বলা শুরু করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ‘রাবার স্ট্যাম্প’ হওয়ার যে ভূমিকা সেখানে একটা পরিবর্তন আনতে হবে এবং ক্লিনটন শিবির এরই মধ্যে এ ধরনের চিন্তাধারাকে সমর্থনও করছে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রমাণের জন্য ইলেকটোরাল কলেজের ১০ জন সদস্য জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কাছ থেকে একটি ব্রিফিং দেয়ার জন্য অনুরোধ করেছেন। এ ইলেকটোরাল কলেজের সদস্যদের মধ্যে নয়জন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান।
হিলারির প্রচারণা শিবিরের প্রধান জন পোডেস্টা বলেছেন, এরই মধ্যে এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করেছেন অ্যালেক্সান্ডার হ্যামিলটন। তিনি একসময় লিখেছিলেন, কোনো অযোগ্য কিংবা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তি যাতে প্রেসিডেন্ট হতে না পারেন সেজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করা হয়েছিল। যে ১০ জন জাতীয় গোয়েন্দা সংস্থার কাছে ব্রিফিং-এর জন্য অনুরোধ করেছেন, তাদের যুক্তি হচ্ছে রাশিয়ার হ্যাকাররা ডেমোক্র্যাটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারণার সাথে জড়িত কর্মকর্তাদের যোগাযোগ ব্যবস্থা টার্গেট করে তথ্য নিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল ডনাল্ড ট্রাম্পকে সহায়তা করা। এ সংক্রান্ত প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলে তারা উল্লেখ করেন।
কোনো কোনো বিশ্লেষক বলছেন, যিনি এ ধারণার প্রবর্তন করেছেন, তিনি কখনো ইচ্ছা পোষণ করেননি যে ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন। সব কিছুর পরও বাস্তবতা হচ্ছে, ট্রাম্প বেশ দুর্বল সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন। এছাড়া তার ইলেকটোরাল কলেজ প্রাপ্তির সংখ্যা ৫৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত ৫৮টি প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ প্রাপ্তির বিবেচনায় ট্রাম্পের অবস্থান ৪৬তম। সেটিও ট্রাম্পের সমর্থনের একটি দুর্বল দিক।
০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনো যেভাবে হারতে পারেন ডোনাল্ড ট্রাম্প
- Update Time : ০৫:০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে



















