০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট

  • Update Time : ০২:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: এক  রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তাসহ ৫ জনকে পিটিয়ে জখম করেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতির শিকার পরিবার দুটির অভিযোগ, ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী। সোমবার (৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার ধনছি গ্রামের প্রবাসী দৌলত খা এবং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের প্রবাসী আকবর আলী মীরের বাড়িতে পৃথক দুইটি ডাকাতদল হানা দেয়। প্রবাসী দৌলত খা’র ভাই আহত মিজান খা জানান- রাত ৪টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের নারী ও শিশুদের জিম্মি করে আলমিরা ও ওয়াড্রপ খুলে স্বর্ণালংকার, মোবাইল, দামী কাপড় ও ৬ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি এগিয়ে আসলে ডাকাতরা তাকে চুরি দিয়ে পায়ে আঘাত করে। যাওয়ার সময় তার মোটরসাইকেলটিও নিয়ে যায় যায় ডাকাতরা। পরে তাদের চিৎকার শোনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কালিশিরী গ্রামের প্রবাসী আকবর হোসেনের ভাই আহত হোসেন আলী হাসপাতালে জনান- ডাকাতরা ঘরে প্রবেশ করেই সবাইকে জিম্মি করে নেয়। পরে ঘরে থাকা সব মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট

Update Time : ০২:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০২৩