০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- Update Time : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন।




























