০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু, প্যান্ডেলেই হলো শেষ গোসল

  • Update Time : ০৪:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। হয়নি বিয়েটাও। প্যান্ডেলেই দিতে হলো শেষ গোসল। শুক্রবার জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাজমা বেগম ওই এলাকার কালাম মৃধার স্ত্রী। পরিবার জানায়, নাজমা বেগমের চার সন্তানের মধ্যে মাহবুব রনি একমাত্র ছেলে। শুক্রবার তার বিয়ের দিন ছিল। আগের রাতে গায়ে হলুদ হওয়ায় বাড়ি ছিল আত্মীয়-স্বজনে ভরপুর। উৎসব মুখর পরিবেশে নতুন বউ আনতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন রনির মা। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়ে বাড়ির উৎসব পরিণত হয় শোকে।

মৃতের ছেলে জানান, শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তার মাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ কারণে শেষ পর্যন্ত বিয়েটি হয়নি। বিয়ের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু, প্যান্ডেলেই হলো শেষ গোসল

Update Time : ০৪:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১