একজন বিদ্রোহী’র আত্নকথন
- Update Time : ০৫:৩২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আবদুর রহমান জামী: আমি গুপ্তব্যাক্তি। আমি নিরাকার।
আমি অপদার্থ। আমি মানুষের শত্রু। আমি কারো বন্ধু। যারা চিনেছে আমায় আমি তাদেরি মিত্র।
কেন জানি ভাষায় আমার আগুন জ্বলে। সবক্ষেত্র কলংঙ্খের মালা গলেই থাকে।
আমি কুলহারার মতো………!!
আমি এক ভীষন দ্বন্দ্ব। লালপদ্ম। কিংবা, লালে-লাল রক্ত। আমি ধ্বংস।
আমার আহার নেই। ভিক্ষাও করিনা কারো কাছে।আমি লাল পথিক! আমি আহারকে সম্মান করি।আমি হিংস্র। আমি সর্বনাশা।
আমি…..আমি! দ্বন্দ্বময় খেলা সর্বত্র।
আমি বর্শা। তাইতো আঘাত করাটাই আমার পেশা।আমি আছি। আমি নেই, গুলিস্তানের মৌ-মৌ গন্ধে।
তাঁদের প্রয়োজনে আমি আছি। হয়তোবা নেই।
আমি পুড়ে ছার-খার।
আমি পাষন্ড আগুনে ফুলকী। আমি বারুদ পুড়ে করি ছার-খার। খেলা শুরু হইলে মাত্র।
যেন আমি সবার হাতিয়ার। আমি সবার জন্য উম্মুক্ত এক পূর্ণিমার চাঁদ। আমি সবার…….
আমার স্বরুপ।
হঠাৎ অরুপ। আমি মহা সাধকের শীষ্য। আমি বিনয়ী। আমি ভদ্র। আমি নম্র। আমি……।
লেখক: কবি ও কলামিস্ট, দক্ষিণ সুনামগঞ্জ, মোবা: 01712-531125



















