০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একই পরিবারের মা ও দুই ছেলের বিষপান

  • Update Time : ০৫:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লায় একই পরিবারের মা ও দুই ছেলের বিষ পান করার খবর পাওয়া গেছে। দুই জন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে। সোমবার ভোরে সুলতানপুর গ্রামের শামছুল হক জীবিকার জন্য হাওরে মাছ ধরতে গেলে তার স্ত্রী আখিয়া বেগম (২৮), ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬)কে নিয়ে আখিয়া বেগম বিষ পান করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষে আক্রান্ত তিনজনের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গিয়ে তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শাল্লা থেকে দিরাই যাওয়ার রাস্তায় আখিয়া বেগমের মৃত্যু হয় বলে জানান মৃতের আত্মীয়রা। বাকি দুইজন সিয়াম ও রবিউল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেচিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ভূঁইয়ার সাথে কথা হলে তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিরাই পৌছার পূর্বেই আখিয়া বেগম নিস্তেজ হলে তাকে পুনরায় শাল্লা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, তিন জনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে মৃত আখিয়া বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

একই পরিবারের মা ও দুই ছেলের বিষপান

Update Time : ০৫:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১