০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এই সেই অরণ্য : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০২:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আজ গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে
ঠক এইরকম একটা রাস্তা পেয়েছিলাম।
মনে মনে ভেবেছিলাম যদি রাস্তার না ফুরায় !
যদি আর কোনদিন তোমার সাথে দেখা না হয়-
যদি গভীর অরণ্যে হারিয়ে যাই আমি নিজেই।
তখন তখন তুমি কি করবে ?
যদি কোন দিন সন্ধার বাতিটা নিভে যায়
অন্ধকারে সাঁতরায় দুটি চোখ।
গভীর অন্ধকার ছেদ করে যদি
তোমার সমস্ত হৃদয় জুড়ে আঁধার নেমে আসে
তখন কি আমাকে খুঁজে পাবে ?
হয়থবা না। এমনই এক বাস্তব অরণ্যে আজও আমি হাঁটি
আজও তোমার পদচিহ্ন খুঁজে বেড়াই।
যে পথে তুমি নিখুজ
অনেক আগে আমার মনের রং মাখানো
সবুজ পাথর এখানেই হারিয়েছিলাম।
আজও খুজি দিবসযামী
আজও বুঝি সেই মূল্যবান পাথরের না পাওয়ার যন্ত্রনা।
আমার ভেতরের অগ্নি টুকু
আজও কেউ বুঝতে পারেনি
বুঝতে পারিনি আমার দগ্ধতার কথা।
সে এক করুণ কল্পকাহিনীর মতো।
আজও খুঁজি অরণ্যে কিংবা ধানক্ষেতে
সবুজ মাঠে কিংবা ফাল্গুনের মৃদু হাওয়ায়।
চৈত্রের খড়তায় চৌচির বক্ষে আজো আমি নিখোঁজ হই এই গভীর অরণ্যে।
তুমি বুঝবে না বৈশাখী
আশার দুয়ারে কি নির্মমতা।
এই সেই অরণ্যময় পথ।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এই সেই অরণ্য : ইমামুল ইসলাম রানা

Update Time : ০২:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১

আজ গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে
ঠক এইরকম একটা রাস্তা পেয়েছিলাম।
মনে মনে ভেবেছিলাম যদি রাস্তার না ফুরায় !
যদি আর কোনদিন তোমার সাথে দেখা না হয়-
যদি গভীর অরণ্যে হারিয়ে যাই আমি নিজেই।
তখন তখন তুমি কি করবে ?
যদি কোন দিন সন্ধার বাতিটা নিভে যায়
অন্ধকারে সাঁতরায় দুটি চোখ।
গভীর অন্ধকার ছেদ করে যদি
তোমার সমস্ত হৃদয় জুড়ে আঁধার নেমে আসে
তখন কি আমাকে খুঁজে পাবে ?
হয়থবা না। এমনই এক বাস্তব অরণ্যে আজও আমি হাঁটি
আজও তোমার পদচিহ্ন খুঁজে বেড়াই।
যে পথে তুমি নিখুজ
অনেক আগে আমার মনের রং মাখানো
সবুজ পাথর এখানেই হারিয়েছিলাম।
আজও খুজি দিবসযামী
আজও বুঝি সেই মূল্যবান পাথরের না পাওয়ার যন্ত্রনা।
আমার ভেতরের অগ্নি টুকু
আজও কেউ বুঝতে পারেনি
বুঝতে পারিনি আমার দগ্ধতার কথা।
সে এক করুণ কল্পকাহিনীর মতো।
আজও খুঁজি অরণ্যে কিংবা ধানক্ষেতে
সবুজ মাঠে কিংবা ফাল্গুনের মৃদু হাওয়ায়।
চৈত্রের খড়তায় চৌচির বক্ষে আজো আমি নিখোঁজ হই এই গভীর অরণ্যে।
তুমি বুঝবে না বৈশাখী
আশার দুয়ারে কি নির্মমতা।
এই সেই অরণ্যময় পথ।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ