উৎসব মুখর পরিবেশে খেলাফত মজলিসের অধিবেশন কাল
- Update Time : ১১:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: খেলাফত মজলিসের সাধারণ পরিষদের ১০ম অধিবেশ ২৫ ডিসেম্বর বুধবার রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশীর মিলনায়তনে সকাল ৯টায় অামীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে শুরু হবে।
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের ১০ম অধিবেশ উপলক্ষে সংগঠনের সর্বস্থরের নেতা-কর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ১০ম অধিবেশে যোগদিতে সারাদেশের নেতা-কর্মীরা ঢাকার পথে রওনা দিয়েছেন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. অাহমদ অাব্দুল কাদের মঙ্গলবার রাতে জগন্নাথপুর পত্রিকাকে জানান, সাধারণ পরিষদের ১০ম অধিবেশ বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক অাব্দুল জলিল জগন্নাথপুর পত্রিকাকে জানান, খেলাফত মজলিসের সাধারণ পরিষদের ১০ম অধিবেশনে অংশ নিতে সারাদেশের নেতাকর্মীরা রাজধানীর পথে রওনা দিয়েছেন। এবারের সাধারণ পরিষদের ১০ম অধিবেশনে কয়েক হাজার ডেলিগেট উপস্থিত হবেন।
জানাগেছে, খেলাফত মজলিসের সাধারণ পরিষদের ১০ম অধিবেশনে জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।



















