০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে। দেশে শুধু উন্নয়ন আর উন্নয়ন চলছে। জগন্নাথপুর উপজেলায় রাস্তাঘাটসহ স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নে আমি বিশ্বাসী। মন্ত্রী আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারও ভোট দেওয়ার আহবান জানান। এসময় মন্ত্রী আলুখালি নদীর সেতু নির্মাণ, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজকে এমপিোভূক্তি করা হবে বলে ঘোষণা দেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ভালো করে লেখাপড়া করে জ্ঞান বিজ্ঞান অর্জন করো। দেশের উন্নয়নে তোমরাই আগামি দিনের কান্ডারি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার এলাকায় ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ জুনেদ আলীর সভাপতিত্বে ও প্রভাষক
মোঃ ওয়াদুদুর রহমান ও সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় ষড়পল্লী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হারুন-অর রশিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, আশারকান্দি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, আ.লীগ নেতা মোঃ আয়ুব খাঁন প্রমূখ। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেচু, উপজেলা আওয়ামী লীগ নেতা তৌরিছ মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাদ আলী কবিরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাঈলসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মিনহাজ আহমদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২