০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করলেন চেয়ারম্যান বিল্লাল
- Update Time : ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। উত্তর খুরমা ইউনিয়নে মহামারী করোনাভাইরাসের সময়ে বন্যাকবলিত এলাকার পানিবন্দী পরিবারের খোজ খবর নেন চেয়ারম্যান বিল্লাল আহমদ। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রীও বিতরন করেন তিনি। নৌকাযোগে দিনব্যাপী অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন তিনি। এসময় তার সাথে ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।





























