ঈদের জামাতে মসজিদে জুতা বদল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- Update Time : ১২:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঈদের জামাতের সময় মসজিদে জুতা বদল করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মোঃ আবুল কাশেম (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইজখলা গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে। সংর্ঘষে ২ পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২২এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা সদর ইউনিয়নের মাইজখলা জামে মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে । এ ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ ১৬ জনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়,সকাল সাড়ে ৯টায় মাইজখলা গ্রামের মসজিদে ঈদের জামাত শেষে জুতা পরিবর্তন নিয়ে মাইজখলা গ্রামের শাহ নেওয়াজের ছেলে জালাল শাহ (৪৫)”র সাথে একই গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে জিয়াউর রহমানের(৩৫) কথা কাটা-কাটি হয়।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে জালাল শাহ পক্ষের মোঃ আবুল কাশেমসহ ক’জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈদেরদিন বিকেলে আবুল কাশেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে হানিফ মিয়া (৩৫), মো. সুমন মিয়া (২৫), শাকিল মিয়া (২০), মহরম শাহ (৩৫), সজীব মিয়া (২৫), আয়াত আলী (৩২), রনি মিয়া (২২), আব্দুর রউফ (৫০) আমিনুল হক (৩৮), আতাউর রহমান (৩০) অজুদ মিয়া (৩৮), আনোয়ার হোসেন (২৮), আব্দুর রশিদ (৬৫), সাদ্দাম হোসেন (৩০) সহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংঘর্ষকারী উভয় পক্ষের ১৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
























