ইয়াবা কারবারে জড়িত থাকায় হবিগঞ্জে ছাত্রলীগ সভাপতি মামুন বহিস্কার
- Update Time : ০৩:০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ইয়াবা কারবারে জড়িত থাকায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট গভীর রাতে ৩শ’ পিস ইয়াবাসহ বানিয়াচং থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সে বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার আমজাদ হোসেনের ছেলে।





























