ইসহাকপুর মাদ্রাসার সাবেক মুহতামিম শায়খ অাকবর অালীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
- Update Time : ০২:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর লুদরপুর ও ইনাতনগর দারুল হাদিস মাদরাসার সাবেক দীর্ঘ দিনের মুহতামিম আলহাজ্ব শায়খ আকবর আলী ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, সুনামগঞ্জ-৩ অাসনে জোট থেকে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ অালী খলকু, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈয়বুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম, বিশিষ্ট দাবাড়ু শাহ মাহফুজুল করিম, যুক্তরাজ্য জমিয়ত নেতা বিশিষ্ট সমাজসেবক মাওলানা জয়নাল অাবেদীন, সিলেট মহানগর জমিয়ত নেতা সৈয়দ ছলিম কাসেমী, জমিয়ত নেতা হাফিজ মাওলানা অালী অাহমদ, মজলিস নেতা সোহেল অাহমদ, দব্বির অাহমদ, হাবিব অাহমদ, হাফিজ মাওলানা মোজাহিদ অাহমদ, হাফিজ মাওলানা বুরহান অাহমদ, হাফিজ অাবুল হাসনাত এক যৌথ শোক বার্তায় মরহুমের বিদেহী অাত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি





























