০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের আর নেই, শোক প্রকাশ
- Update Time : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ২.৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, স্ত্রী, আত্মীয়–স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া। শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।





























