ইসহাকপুর গ্রামে অাকমল হোসেনের নৌকার সমর্থনে সভা
- Update Time : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অাকমল হোসেনের নৌকার সমর্থনে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে যুক্তরাজ্য অাওয়ামীলীগ নেতা অাকমল খানের বাড়িতে সায়াদ খানের সভাপতিত্বে ও এনামুল খানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অাকমল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সেক্রেটারী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সবেক সাংগঠনিক সম্পাদক আ,শ,ম, আবু তাহিদ, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত, অাওয়ামীলীগ নেতা হাজি অালা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আকমল খাঁন, জগন্নাথপুর উপজেলা জাতিয় পার্টি নেতা আসকির খাঁন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সায়মন হোসেন, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুল মমিন নাসির, মিরপুর ইউনিয়নের সাজ্জান খান, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দুর্জয়, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























