০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসহাকপুরে সংঘর্ষে নারী সহ আহত ৪

  • Update Time : ১০:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, ১৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ইসহাকপুর গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর খলিলুর রহমান ও আবদুল কাইয়ূমের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবদুল কাইয়ূম (৫০), তাঁর স্ত্রী সাজনা বেগম (৪৫), মেয়ে নাদিয়া বেগম (১৮) ও ছেলে সাইফুল ইসলাম (১২) সহ একই পরিবারের ৪ জন আহত হন।

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করে নগদ ২০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে আহত আবদুল কাইয়ূম অভিযোগ করে জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইসহাকপুরে সংঘর্ষে নারী সহ আহত ৪

Update Time : ১০:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮