০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসহাকপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ওসমানী হাসপাতালে মৃত্যু

  • Update Time : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ইন্তেকাল করেছেন।

জানাগেছে, ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে পংকি মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান আহমদের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত প্রায় ১ টার দিকে সরোয়ান আহমদ জগন্নাথপুর থেকে বাড়ি যাওয়ার পথে হবিবপুর গ্রাম এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হন। তাঁর মাথা সহ শরীরে অসংখ্য গুরুতর আঘাত প্রাপ্ত হন। আশঙ্কাজনক অবস্থায় সরোয়ান আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইসহাকপুর গ্রামের শাহ মাহফুজুল করিম জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১ দিন পর অবশেষে ৮ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরোয়ান আহমদ মৃত্যুবরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইসহাকপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ওসমানী হাসপাতালে মৃত্যু

Update Time : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯