ইসহাকপুরে প্রতিপক্ষের অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই
- Update Time : ০৮:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের অগ্নিকান্ডে বসতবাড়ির ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে রোববার (৮ ডিসেম্বর) গভীর রাতে প্রতিপক্ষের অগ্নিকান্ডের ঘটনায় ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোক লাল মিয়ার বাড়িতে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বসতবাড়ির ৫টি কক্ষ ও ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দৃর্বৃত্তদের লাগানো আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জেসমিন বেগম জানিয়েছেন। অগ্নিকান্ডের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।





























