০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ

  • Update Time : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘জুম্মার নামাজ, মুসল্লি, আযান ও ইমামদের নিয়ে কটূক্তি’র অভিযোগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেফতার ও শান্তির দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার (৩১ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের চৌহমুনায় বিকেল ৫টায় ‘শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে চৌমুহনা চত্বরে এসে সমাবশ করে। এতে সভাপতিত্ব করেন লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আকলিছুর রহমান। বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা রাশেদ আলী, ডা: এম এ আজিজ, আবু মুসা প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ নামে এক যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মসুল্লি, আযান ও ইমামদের নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মসুল্লীদের দৃষ্টিগোচর হয়। বক্তারা আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বেই ইসলাম বিদ্বেষী প্রীতম দাশকে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় আগামী বাদ জুমা শেষে শ্রীমঙ্গলে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হবে। এব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি- এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজি মাহমুদ মিঠুন বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উষ্কানিমূলক বক্তব্য প্রচার করে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাকে কোনোভাবে ছাড় দেয়া হবে না।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ আগস্ট ২০২২