ইসলামী সমাজ বিনির্মাণে মেধাবী ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে- ফরহাদ সাইফুল্লাহ
- Update Time : ০৯:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজারের
বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউপি শাখার উদ্যোগে ২০১৭ সালোর এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে আয়োজিত সংবর্ধনা ও ইফতার
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা সভাপতি বলেন, চলমান সংকটাপন্ন সমাজ ব্যবস্হার সার্বিক পরিবর্তনের জন্য মেধাবী ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে। আর এ ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের বিকল্প নেই।
তিনি আরো বলেন- পবিত্র রমজান মোবারক বান্দার জন্য আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত।আত্ম পরিশুদ্ধ, চারিত্রিক উৎকর্ষতা ও মানবীয় গুনাবলী বিকাশের অনন্য মৌসুম হিসেবে রমজান মাসের প্রভাব অপরিসীম। শুদ্ধতার যে সওগাত নিয়ে এসেছে আমাদের মাঝে আমাদের উচিত রমজানুল মোবারককে সে অনুযায়ী গ্রহন করা।
৭জুন, ১১রমজান বুধবার বিকাল ৪টায়
হাকালুকি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখা তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিব আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবি শাখার সভাপতি-
মুহাম্মদ খসরুল আলম, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি- কাজী মাওলানা এনামুল হক, প্রাক্তন জেলা সভাপতি- এম এ আতিকুর রহমান, মৌলভীবাজার জেলা সাবেক
সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, বড়লেখা উপজেলা সভাপতি- আবদুল করিম, ৬নং ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন, বড়লেখা উপজেলার সেক্রেটারি এনামুল হক, সাবেক বড়লেখা থানা সেক্রেটারি- ফখরুল আলম অনিক, আতিকুর রহমান, মারুফ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, তারেক আজিজ, শাখা বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান, নুরুল আলম, সিপার আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























