ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০২:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
মুহাম্মাদ এমদাদুল হক :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ কলেজের উদ্যােগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস উপলক্ষে কলেজ মাঠে আয়োজিন ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে বিজয়ী- চ্যাম্পিয়ন হয় একাদশ শ্রেণির ছাত্রবৃন্দ। ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত হয় মজার মজার ও খেলা মিউজিক বল। অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রুপকার ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ ফয়জুন্নুর আলী, গুনীমানুষ, সালিশ ব্যক্তিত্ব ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মুক্তার আলী। অতিথিবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলা প্রভাষক মোঃ ফজলুল হক দোলন ও শরীর চর্চা শিক্ষক দিলীপ কুমার দাসের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস প্রভাষক আ স ম ফজলুল করিম। বক্তব্য রাখেন অর্থনীতি প্রভাষক মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, পৌরনীতির প্রভাষক মো.সুহেল মিয়া, লাইব্রেরি শিক্ষক সংকর কুমার সরকার প্রমুখ।।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র হাসনাইন আহমদ ও গীতা পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী শ্রাবণী পাল তমা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।



























