ইলিয়াস আলীর অসম্পূর্ণ কাজ এগিয়ে নিতে চাই- মুনতাসির আলী
- Update Time : ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, দূর্নীতিযুক্ত ও বেহায়াপনা ও আতংকিত সমাজের পরিবর্তন সময়ের দাবি। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ও দূর্নীতিমুক্ত সমাজ বির্নিমান ইলিয়াস আলীর স্বপ্ন ছিলো। তার অসম্পূর্ণ রেখে যাওয়া কাজ আমি এগিয়ে নিতে চাই।
তিনি বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারে অলংকারী ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল-ইসলাহর মহাসচিব মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী।
ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ রিপনের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক আহমদ রাজু, সহ-অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বিশ্বনাথ উপজেলা ছাত্র মজলিসের সভাপতি হাফিজ খালেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নেতা গৌছ উদ্দিন, হাবিবুর রহমান, বাদশা আলম, মো. আব্দুল্লাহ, শিহাব উদ্দিন, লোকমান আহমদ, সাদ্দাম হোসেন, মাওলানা নিজাম উদ্দিন, নূর উদ্দিন প্রমুখ।



















