০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

  • Update Time : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার তার বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বোয়ালী বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাম্মেল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বোয়ালী গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালী বাজারে সার-বীজ ও ডিজেল বিক্রির দোকান রয়েছে মোজাম্মেলের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক নাজমুস সাকিবের নেতৃত্বে একদল পুলিশ মোজাম্মেল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় দোকানে লুকানো ৩৫টি ইয়াবাসহ মোজাম্মেলকে আটক করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেলের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক। জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই মোজাম্মেলের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

Update Time : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩