০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত অনন্তকালের জন্য আদর্শিক বিজয়ের শিক্ষা : অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ

  • Update Time : ০২:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, আশুরা আসবে বারবার ঘুরেফিরে, কারবালা আসবে প্রতিটি সংকটময় মুহূর্তে। হযরত ইমাম হুসাইন (রা.)-এর ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আত্মদান মূলত অসত্য, অসুন্দর, অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পক্ষে অনন্তকালের জন্য আদর্শিক বিজয়ের শিক্ষা। কারবালা মূলত অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা। সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে নির্মম, নির্যাতন ও নিপীড়নের শিকার হুসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয়। প্রতিটি মহররম ও আশুরা আমাদের সত্য ও ন্যায়ের ওপর দৃঢ়পদ থাকার মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয়। ত্যাগের শিক্ষা দেয় কারবালার ঘটনাপ্রবাহ, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে মুসলিম মনে; ভয়কে জয় করে, সত্য প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করে, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সমাজ বিনির্মাণ করাই কারবালার শিক্ষা। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার উদ্যােগে হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত ‘পবিত্র আশুরার শিক্ষা : আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেজু কোরেশী ও সাংগঠনিক সম্পাদক জামান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ছায়েম হোসাইন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা নুরুল হক, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, সংগঠনের জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক বজলুর রহমান হাবিব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিল্লাল উদ্দিন মাছুম, সদস্য নাঈম আহমদ, আব্দুল মতিন, আবু ছালেদ, মামুন আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত অনন্তকালের জন্য আদর্শিক বিজয়ের শিক্ষা : অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ

Update Time : ০২:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২