০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমন মিয়ার চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আহবান

  • Update Time : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমন মিয়া (২৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইমনের পরিবারে সাতজন সদস্য রয়েছে। দুই ভাইয়ের একজন শারীরিক প্রতিবন্ধী এবং ইমনের দুটি অবুঝ শিশু রয়েছে। অন্যদিকে তাঁর বাবা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুরো পরিবারটি বর্তমানে চরম মানবিক সংকটে দিন পার করছে। ইমন ছিলেন পরিবারের একমাত্র আয় উপার্জনকারী। তাঁর দুর্ঘটনার পর থেকে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে। ন্যূনতম চিকিৎসা গ্রহণ করতেও হিমশিম খাচ্ছেন তাঁরা। এমন মানবিক পরিস্থিতিতে ইমনের পরিবারটি হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তাঁরা জানান, ইমনের পায়ে দ্রুত অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা না হলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন তিনি। সাহায্য পাঠাতে যোগাযোগ করা যেতে পারে ইমনের পার্সোনাল বিকাশ নম্বরে: ০১৭৫০৯৫০৩৬৪।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইমন মিয়ার চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আহবান

Update Time : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫