০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইব্রাহিমপুরে পিতার কবরের পাশে শায়িত হলেন কিংবদন্তী ফুটবলার জমিরুল

  • Update Time : ১২:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল, সুনামগঞ্জ :: পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য জমিরুল হক তালুকদার (৫৬)। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামস্থিত সুরমা নদীর উত্তর পাড়ের মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মিয়া তালূকদারের ২য় পুত্র কিংবদন্তী ফুটবলার জমিরুল ইসলামের নামাজে জানাযায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। জাতীয় দলের প্রাক্তন কৃতি ফুটবলার হিসেবে দেশবিদেশে ব্যাপক জনপ্রিয় ও সুনামের অধিকারী ছিলেন তিনি। বিটিভির সংগীত পরিচালক আপ্তাব মিয়া,জেলা কৃষকলীগ নেতা শাহ আলম সেরুল,আওয়ামীলীগ নেতা হাজী জাকির হোসেন শাহীন, ব্যবসায়ী সাজুল মিয়া,ফুল মিয়া,সুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমদ আলী,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর হোসেন,ক্রীড়া ব্যক্তিত্ব জিএম তাশহীজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন। পৃথক পৃথক রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমির পরিচালক,জেলা দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক জমিরুল হক তালুকদার এর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পৌরসভার মেয়র নাদের বখত,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,সহ সভাপতি মো: পারভেজ আহমেদ চৌধুরী,সিরাজুর রহমান সিরাজ, ইশতিয়াক আহমেদ শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হক রাজা,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবি ফেরদৌসি সিদ্দিকা ও ইউপি সদস্যা তানজিনা বেগম রুকশানা প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইব্রাহিমপুরে পিতার কবরের পাশে শায়িত হলেন কিংবদন্তী ফুটবলার জমিরুল

Update Time : ১২:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ আগস্ট ২০২৩