০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন রাজ্জাক

  • Update Time : ০৫:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের প্রথম বোলার হিসেবে গত বছরের জানুয়ারিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আব্দুর রাজ্জাক। এবার ৬০০ উইকেট নিয়ে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। দ্বিতীয় স্থানে থাকা স্পিনার এনামুল হক জুনিয়রের (৪৭৭টি) সঙ্গে তার ব্যবধান প্রায় দেড়শ’র কাছাকাছি।

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে শনিবার রংপুর বিভাগের বিপক্ষে ৫৯৪ উইকেট নিয়ে মাঠে নামেন আব্দুল রাজ্জাক।

আর নেমেই প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়া সেই ৬০০ উইকেটের নতুন মাইলফলক স্পর্শ করেন।

এদিন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর বিভাগের ব্যাটসম্যানদের রীতিমত কোণঠাসা করে রেখেছিলেন খুলনার অধিনায়ক রাজ্জাক। শেষ পর্যন্ত রংপুর ২২৪ রানে গুটিয়ে যায়।

রাজ্জাক একাই নেন ৭ উইকেট। বোলিং ফিগারটাও ঈর্ষা জাগানোর মতো, ২৪.১-৭-৬৯-৭।

প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট প্রাপ্তির তালিকায় তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১৩২ ম্যাচে তার উইকেট ৩৯৩টি।

চতুর্থ স্থানে থাকা বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ১১২ ম্যাচে ৩৯২ উইকেট। পঞ্চম স্থানে থাকা সাকলাইন সজীবও বাঁহাতি স্পিনার। ৯০ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৩৬১টি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইতিহাস গড়লেন রাজ্জাক

Update Time : ০৫:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯