১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়নের অফিসের রাস্তা থেকে এক নবজাতক উদ্ধার

  • Update Time : ০৪:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ইউনিয়নের অফিসের পাশের রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মে) ভোর ৬টার দিকে পরিচয়হীন নবজাতক কন্যাটিকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, বুধবার ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন অফিসের দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে একটি টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় স্থানীয় বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পান। পরে ঐ বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন। মুহূর্তে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবজাতক কন্যাকে দেখতে বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন। স্থানীয়রা আরো জানান, নবজাতককে রক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নবজাতকটির নাড়ি কাটা ছিল। ধারনা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোন ক্লিনিকে হতে পারে এবং ভোর বেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউনিয়নের অফিসের রাস্তা থেকে এক নবজাতক উদ্ধার

Update Time : ০৪:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১