০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা ‘আত্মসাত’ পিআইও আটক

  • Update Time : ০১:২৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম।
বিষয়টি নজরে এলে ইউএনও থানায় অভিযোগ দিলে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে পুলিশ চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা ‘আত্মসাত’ পিআইও আটক

Update Time : ০১:২৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১