০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেতার বিরুদ্ধে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • Update Time : ০১:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মো. ফেরদৌস (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফেরদৌস গা ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগ নেতা ফেরদৌস উপজেলার চরগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক শের আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, মঙ্গলবার সকালে তার সাড়ে পাঁচ বছর বয়সি মেয়ে প্রতিবেশী মো. ফেরদৌসের বাড়ির দরজার মক্তবে আরবি শিখতে যান। সকাল ৮টার দিকে মক্তব ছুটি হলে ফেরদৌস শিশুটিকে কৌশলে নিজের বসতঘরে ডেকে নেয়। ঘরে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে ফেরদৌস পালিয়ে যায়। তিনি জানান, তিনি একজন দরিদ্র কৃষক। অন্যদিকে অভিযুক্ত এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তারা আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ফেরদৌস ওই শিশুর বাড়িতে গিয়ে হাত পাঁ ধরে বার বার ক্ষমা চাচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিষয় অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফেরদৌস বলেন, তিনি শিশুটিকে দেখে মায়া লাগার কারণে তার ঘরে নিয়ে একটা কলা দিয়ে বিদায় করে দেন। এ সময় তিনি ওই শিশুর সঙ্গে কোনো ধরনের অনৈতিক কাজের চেষ্টা করেননি বলে জানান।

রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আ.লীগ নেতার বিরুদ্ধে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Update Time : ০১:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩