আহবান : ইমামুল ইসলাম রানা
- Update Time : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
তোরা সব আয় ছুটে আয়-
আয় ছুটে আয় সঙ্গী-সাথী দিবস রাতি
ফন্দি করে বন্দী যত
জেগে উঠরে লাঞ্চিত আর ভাগ্যাহত।
বজ্রশিখার মশাল জ্বেলে
আয় ছুটে আয় আঁধার টেলে
সর্বনাশের ছদ্মবেশে অন্যায় যত উড়িয়ে দেরে
বিনাশ বাঁশির ফাঁসির সুরে
সব নাগিনী ধরিয়ে নেরে।
আয় ছুটে আয়।
আয় ছুটে আয় দেখরে এসে
স্বাধীন বাংলায় সোনার দেশে
ঐ যে কারা হাঁকছে বসে
ভিনদেশীর এই ভাষা ধরে- গায় যে কারা
মাতৃভাষা বাংলা ছেড়ে।
যুদ্ধের কথা ক্ষুব্ধ হয়ে
আজকে ওদের জানিয়ে দেরে
যে ভাষা তে রক্ত ম্লানে প্রাণ গিয়েছে
রক্তস্রোতে তক্ত বেয়ে
বিশ্ব খাতায় নাম লিখেছি।
পথ হারা সবা আয় পথে আয়।
আয় পথে আয় দেখরে এসে-
শকুন জাতি মাতৃভাষা
খায় ছিঁড়ে খায় কোন সে আশায় ?
বারে বারে খামচে ধরে ঐ পতাকায়।
পথ ভুলে যায় আয় ছুটে আয়
কইরে তোরা সঠিক পথের যাত্রী যারা
আয় ছুটে আয়।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ। মোবাইলঃ 01717-353561



















