আশারকান্দি ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত আব্দুস সত্তারকে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত করুন
- Update Time : ১০:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আব্দুস সত্তার’র নৌকা প্রতীকের সমর্থনে আজ শুক্রবার সন্ধ্যা পর স্থানীয় দাওরাই বাজারে ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম সাদের সভাপতিত্বে ও আশারকান্দি ইউপি আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাঈলের পরিচালনায় অনুষ্ঠিত নৌকা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী, আ.লীগ মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব আব্দুস সত্তার, উপজেলা আ.লীগ নেতা তৈরিছ মাষ্টার, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আজাদ আলী কবিরী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোনাঈম খান সাদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর খান, সাংগঠনিক সম্পাদক শেখ মামুম হোসেন, আ.লীগ নেতা হোসাইন আহমদ রাজন, আশারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ, যুবলীগ নেতা আবুল কালাম, জয়নাল আবেদীন, রিজু সুলতান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক আমির খান শাব্বির, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন। এসময় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আকিল আলী, আ.লীগ নেতা রৌইরুজ মিয়া, আব্দুল কাইয়ুম, রাফিক আলী, লেবু মিয়া, সুরুজ খান, আবু বক্কর, ফরুক মিয়া, রফিক মিয়া, চানু মিয়া সহ হাজারো মানুষ নৌকার সমর্থনে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আব্দুস সত্তারকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মানি অবহেলিত গ্রাম অঞ্চলের উন্নয়ন। ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নের লক্ষে আগামি ২৬ তারিখ নির্বাচনে নৌকা প্রতীকে আলহাজ্ব আব্দুস সত্তারকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আহবান জানানো হয়।





























