০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউনিয়নে বিপুল ভোটে আইয়ুব খান চেয়ারম্যান নির্বাচিত
- Update Time : ০৮:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালেট পেপার’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি মোঃ আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪৪৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সত্তার নৌকা প্রতীকে ৩০৬৪ ভোট পেয়েছেন। এদিকে আ.লীগ নেতা মোঃ আইয়ুব খান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশ- বিদেশের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























