০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত ২
- Update Time : ০৩:১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানাগেছে, সোমবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে আশারকান্দি ইউনিয়নের হলিমপুর গ্রামের সজ্জাদ মিয়ার ছেলে নোমান আহমদ ও তাহার লোকজনের অতর্কিত হামলায় একই গ্রামের আনছার মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৬) ও মৃত ইসরাইল মিয়ার ছেলে আনছার মিয়া (৬৫) আহত হয়েছেন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহত রোগীদের খোঁজ খবর নেন। আহত নুরুল ইসলামের মাথায় গুরুতর জখম রয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।





























