০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছাত্তারের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১১:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুস ছাত্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, গরীবের বন্ধু আলহাজ্ব আব্দুস ছাত্তার বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে মিছিল সহকারে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন।





























