আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলমগীর’র ঈদ শুভেচ্ছা
- Update Time : ১২:২০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম খাঁন আলমগীর দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় সমাজসেবক, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম খাঁন আলমগীর বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ করে গড়ার লক্ষ্যে মুসলিম উম্মাহর অন্যতম ঈদুল আযহা। ঈদ মুসলমানদের জীবনে আল্লাহ তা’আলার এক অমূল্য নিয়ামত। সমাজের সকল ভেদাভেদ ভূলে মানুষে মানুষে মহামিলন ঘটায় ঈদ। তাই প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যর বন্ধনে আবদ্ব হয়ে আনন্দকে উপভোগ করা। পাশাপাশি আল্লাহর কাছে পার্থনা করি মরণঘাতী করোনা ভাইরাসের কবল থেকে সকলকে নিরাপদ রাখেন। স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদ থাকুন। অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।





























