আশারকান্দি ইউনিয়নে এম এ মান্নানের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- Update Time : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ অাসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী কার্যালয় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নয়াবন্দর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন পরবর্তীতে আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ আলী কবিরী সভাপতিত্বে ও আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ ও আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মহিবুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় বক্তব্য রাখেন, ৮ নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক তৌরিছ মিয়া মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোনায়েম খান ছাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক দিলদার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব শেখ মামুন হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাজু চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল খান, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির খান সাব্বির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মিয়া, সাধারন সম্পাদক এনায়েল খান, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, প্রবীন আওয়ামীলীগ নেতা একলিমর রাজা চৌধুরী জিতু মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কয়েস ইসরাইল, সহ সভাপতি আব্দুস সামাদ রানা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস সত্তার, প্রবাসী আওয়ামীলীগ নেতা সাবাজ খান, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক নুরুল ইসলাম গোলাব আলী, আওয়ামীলীগ নেতা শাহ আশরাফুল আলম দিপু, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, আং গফুর, আজমান আলী, বদরুজ্জামান, আং মতিন, রুনু মিয়া সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভার শুরু কোরআন তেলায়াত করেন ক্বারী আব্দুল কুদ্দুস।





























